July 23, 2026

কারিগরি শিক্ষাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল শক্তি : শিক্ষামন্ত্রী

0
minister-720170628171915
image_pdfimage_print

minister-720170628171915

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। কেননা কারিগরি শিক্ষাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল শক্তি।

বুধবার ঢাকায় পরিবহন পুল ভবনে কারিগরি ও মাদরাসা বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কারিগরিতে শিক্ষার্থী ভর্তি বেড়েছে। সবাইকে এ ব্যাপারে আরও আগ্রহী করে তুলতে হবে।

তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন নয় দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষার বিস্তারে এ বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অনেক বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষায় গণিত, বিজ্ঞান, আইসটি, অর্থনীতিসহ সকল আধুনিক বিষয় চালু করা হয়েছে। মাদরাসা শিক্ষাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে।

সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসসহ বিভাগ ও দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *