July 23, 2026

করোনায় ১৩ শতাংশ মানুষ চাকরি হারিয়ে বেকার হয়েছে : পরিসংখ্যান বিআইডিএস -এর

0
bids-logo
image_pdfimage_print

করোনা মহামারির কারণে প্রায় ১৩ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছে, বিশেষ করে যাদের আয় কম, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি বলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা এই প্রতিষ্ঠানটির পরিসংখ্যানে জানাযায় ।
গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস দেশের সকল জেলা ও বিভাগের প্রায় ৩০ হাজার মানুষের ওপর জরিপ পরিচালনা করে এই তথ্য প্রকাশ করেছে । বিআইডিএস গত ৫ মে থেকে ২৯ মে পর্যন্ত সময়ে অনলাইনে জরিপটি পরিচালনা করে ।

প্রাপ্ত তথ্য অনুসারে, পাঁচ হাজার টাকার কম আয় করেন তাদের ১৯ দশমিক ২৩ শতাংশ জানিয়েছেন তাদের আয় ৭৫ শাতাংশ হ্রাস পেয়েছে, পাঁচ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে আয় করেন তাদের ২৩ দশমিক ৩১ শতাংশ জানিয়েছেন গত মাসের আয়ের তুলনায় ৫০ শতাংশ আয় কমে গেছে ।
এদিকে, কোভিড -১৯ এর প্রভাবের কারণে গ্রামাঞ্চলে এসএমই উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ আগের বছরের তুলনায় ২০২০ সালে তাদের আয় ৬৭ শতাংশ হ্রাস পেয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *