এবার বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ, শেষ হবে ১৪ এপ্রিলে

0
book fair
image_pdfimage_print

বিশেষ প্রতিনিধি:

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে এবারের বইমেলা। আর বইমেলা শেষ হবে ১৪ এপ্রিল। ২৮ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ কথা জানান।

একই দিন দুপুরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলা একাডেমি।

বৈঠকের পর হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘১৮ মার্চ বইমেলা শুরু হবে, শেষ হবে ১৪ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে বইমেলা। পরিস্থিতির কারণে স্টল স্থাপনেও কিছুটা ভিন্নতা আসতে পারে। আবার না-ও পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা মূলত অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতেই সবকিছু হবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *