একুশে বইমেলা এক অনন্য আয়োজন: রাষ্ট্রপতি

0
Dinbodal_president_Abdul_Hamid
image_pdfimage_print

বিশেষ প্রতিনিধি:

অমর একুশে বইমেলাকে এক অনন্য আয়োজন বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১৮ মার্চ) ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রাচীন চর্যাপদের পদকর্তারা প্রাকৃতজনের মুখের ভাষাকে সাহিত্যের ভাষায় রূপ দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির যাত্রাপথের সূচনা করেছিলেন। সেই বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান প্রমুখের হাত ধরে বিশ্বের বুকে আজ মর্যাদাশীল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। বাংলা একাডেমি প্রাঙ্গণে সাহিত্যচর্চা, সৃজনশীল ও মননশীল লেখকদের বিকাশ ও অধিকার সুরক্ষার ক্ষেত্র হিসেবে অমর একুশে বইমেলা এক অনন্য আয়োজন।

মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্ৰদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলা একাডেমির উদ্যোগে প্রতিবারের ন্যায় এ বছরও ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২১’ অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

রাষ্ট্রপতি বলেন, বাঙালির সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে নানাভাবে ধারণ করে আছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে নিরবচ্ছিন্ন দায়িত্বপালন করে আসছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *