July 23, 2026

আজ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উন্মুক্ত থাকবে হলি আর্টিসান

0
1498828674
image_pdfimage_print

1498828674

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে গত বছরের ১ জুলাই জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে শনিবার।

এজন্য আজ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানিয়েছেন হলি আর্টিসান রেস্টুরেন্টের মালিক সাদাত মেহেদি।

তিনি জানান, ঘটনার পর থেকে গত এক বছর প্রশাসনের নির্দেশে কঠোর নিরাপত্তা বেস্টনীর মধ্যে ছিল রেস্টুরেন্টটি। স্থানটি বাংলাদেশের ইতিহাসে স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে বিবেচিত হবে মনে করেই কর্তৃপক্ষ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই দিনে প্রতি বছর স্থানটি উন্মুক্ত রাখা হবে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান কূটনৈতিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, নিহতদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পরিচিতরা আসবেন হলি আর্টিসানে। এ জন্য আর্টিসান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক ছিলেন। বাকি তিনজন বাংলাদেশি।

পরদিন সকালে সেনা কমান্ডোদের পরিচালিত অপারেশন থান্ডার বোল্টে রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল নামে পাঁচ জঙ্গি মারা যান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *