July 23, 2026

আজকের করোনা আপডেট

0
Covid19_2
image_pdfimage_print

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৭ জন। সব মিলে দেশে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হলো। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৫১৬ জন।

আজ সোমবার এসব তথ্য জানানো হয় দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি নমুনা। আগের দিন ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *