July 23, 2026

অস্ত্রসহ মাতাল বিএসএফ সদস্যকে পাকরাও করল এলাকাবাসী

0
105704404_1030363774092082_5518038159831058440_n
image_pdfimage_print

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ’র মুসলিমপুর বিএসএফ ক্যাম্পের এক সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় বাংলাদেশি ভূখন্ডে উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, ৩ জুলাই দুপুর পৌনে ১২টার দিকে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী এলাকায় ঢুকে পড়ে ভারতীয় বিএসএফ’র এক সদস্য। এসময় ওই বিএসএফ সদস্য মাতাল অবস্থায় ছিলো। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নিকটস্থ চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়।

ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইয়াজদানি জজ দিনবদল নিউজকে জানায়, ভারতীয় কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে একজন বিএসএফ সদস্য অস্তসহ বাংলাদেশের ভুখণ্ডে ঢুকে পড়ে। চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের কাছকাছি আসলে এলাকাবাসী তাকে আটক করে। এসময় সে মাতাল অবস্থায় ছিলো। পরে তাকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

এঘটনায় বিজিবি’র সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,ভুল করে মাতাল অবস্থায় একজন বিএসএফ সদস্য বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়ার কথা স্বীকার করেছে তারা। ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের জন্য বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *