অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে

0
image-182160-1599902769
image_pdfimage_print

প্রজাতন্ত্রের কোনো ব্যক্তি অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের ৪২ জন বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে যে অভিযোগপত্র দিয়েছেন। বিজ্ঞজনেরা মনে করেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি অযৌক্তিক। এমন দাবি করার মানে রাষ্ট্রের অভিভাবক, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে বিব্রত করা।

কাদের আরও বলেন, ব্যক্তি বিশেষ অনিয়ম করলে দুদক তদন্ত করতে পারে। কিন্তু এ নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা অপ্রত্যাশিত ও অযৌক্তিক।

চলমান স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ সকল নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কঠোর। অনেক জায়গায় বিদ্রোহীরা সরে দাঁড়ালেও আবার কোথাও কোথাও তাদের প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে। দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তা দলীয় শৃঙ্খলার লঙ্ঘন বলে ধরে নেয়া হবে। যারা দলের সিদ্ধান্ত মানবেন তাদেরকে ভবিষ্যতে বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে। যারা মানবেন না, তারা ভবিষ্যতে মনোনয়ন তো পাবেনই না, উপরন্তু দলের কোনো সম্মানজনক পদও পাবেন না।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *