শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত হবে ৮১ কিলোমিটার এলিভেটেড রেলপথ

0
IMG_20260901_124237_510
image_pdfimage_print

ঢাকা

মঙ্গলবার

১৩ অক্টোবর ২০২৬ ইং

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। এটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রার সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

 

পুরো রেলপথ হবে এলিভেটেড

 

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয় ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই হবে উড়ালপথে।

 

সাশ্রয় হবে জমি, কমবে যাত্রার সময়

 

প্রস্তাবিত রেলপথ বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে রেলযাত্রার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সময়ও সাশ্রয় হবে। পুরো পথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় করা সম্ভব হবে বলে জানান উপদেষ্টা।

 

প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। জমি অধিগ্রহণের পর প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *