যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমানবন্দরে হামলা, নিহত ৫

0
image_pdfimage_print

1483758592

দিনবদল ডেক্স: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের করা এক টুইট বার্তায় বলা হয়, এতে পাঁচজন নিহত হয়েছে। আর একজনকে আটক করা হয়েছে। শেরিফ স্কট ইসরায়েলের টুইটে অবশ্য আটজন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

ঘটনার পরপর হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার এক টুইটে বলেন, ‘আমি ফোর্ট লডারডেল বিমানবন্দরে। এখানে গুলিবর্ষণ হয়েছে। প্রত‌্যেকে দৌড়াচ্ছে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *