July 23, 2026

ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে বিভিন্ন জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা

0
02
image_pdfimage_print

02

আগামী ২১ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে বিভিন্ন জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ ডিসেম্বর তিনি রাজধানীর গুলশান এলাকায় একটি জনসভায় ভাষণ দেবেন এবং ২২ ডিসেম্বরে সিলেটে দুটি মাজার জিয়ারতের পাশাপাশি সেখানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

এছাড়া আগামী ২৩ ডিসেম্বর শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে সফর করবেন এবং আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগদান করবেন। তাছাড়া আগামী ২৪ ডিসেম্বর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *