হেনস্তার শিকার বলউন অভিনেত্রী ইলিনা

i_267324

অনলাইন ডেক্স: হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিনা ডিক্রুজ। তবে দমে যাননি তিনি। দীর্ঘদিন পর সে কথাই জানালেন এই নায়িকা।

সম্প্রতি ইলিনা এক টুইটার বার্তায় সেই ভয়াবাহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাবা-মা তাকে সাহস জুগিয়েছিলেন। তাদের জন্যই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন বলিউডের এই সুন্দরী।

টুইটারে একটি প্রতিবেদনের লিঙ্ক পোস্ট করেন ইলিনা। প্রতিবেদনটিতে লেখা রয়েছে, আমি আমার প্রাক্তন প্রেমিকের কয়েকটি নোংরা এসএমএস ও ভয়েস নোট লিক করছি। সে-ই আমাকে এমনটা করতে বাধ্য করল।

ইলিনা এই মেয়েটির প্রশংসা করে বলেন, ও সাহস করে সত্যিটা সকলের সামনে বলতে পেরেছে। মেয়েটি যেই হোক, ওর জন্য আমার সম্মান রইল।

সংবাদ প্রতিবেদনে বলছে, আর এরপরই নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইলিনা। তিনি বলেন, এরকম হেনস্তার শিকার তাকেও হতে হয়েছিল। ‘ট্রমাটিক’ হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় ইলিনার পাশে দাঁড়িয়েছিলেন তার মা-বাবা। সবসময় সাহস জুগিয়েছিলেন তারা।

শুধু ইলিনাই নন, সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপও এরকমই একটি পোস্ট শেয়ার করেন। যেখানে একটি মেয়ে তার হেনস্তার কথা সকলের সামনে তুলে ধরেছেন।