সরকার নিরাপত্তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব
ঢাকা
শুক্রবার
৭ আগষ্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রিড়া প্রতিনিধি | তারারদেশ দেশ :
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে আসতে পারেননি সাকিব আল হাসান। তবে দেশে ফেরার কথা অনেকবারই জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলাসহ সব অভিযোগে বিচারের মুখোমুখি হতে চান সাবেক সংসদ সদস্য। তবে এর জন্য বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি।
সম্প্রতি দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক ‘সংবাদ সম্মেলনে’ যুক্ত হয়ে আবারও আলোচনায় আসার পরেই এমন কথা বলেছেন সাকিব।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হব।
নিজে কোনো অন্যায় করেননি বলেও জানান সাকিব। ৩৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’