সবার জন্য উন্মুক্ত করা হলো জুলাই স্মৃতি জাদুঘর
৫ আগষ্ট থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
ঢাকা
বৃহস্পতিবার
৬ আগষ্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি|তারারদেশ নিউজ:
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন । পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন।
রাজধানীর শেরেবাংলানগরে জাদুঘরটি ৫ আগষ্ট থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে।
দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ফেলা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
মর্নিং স্লট বেলা ১১টা থেকে দুপুর ১টা,
মিড ডে স্লট দুপুর ১টা থেকে বিকেল ৩টা
ইভিনিং স্লট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুরে দেখা যাবে।
প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেন। অন্তর্বর্তী সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।