শিশু ধর্ষনের অভিযোগে কিশোরগঞ্জে জামায়াত নেতা আটক
ঢাকা
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং
২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের লতিবাবাদ ইউনিয়ন থেকে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। একটি শিশু নির্যাতনের ঘটনায় তিনি আত্মগোপনে ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ ওঠার পর নজরুল ইসলাম এলাকা থেকে পালিয়ে জঙ্গলে আত্মগোপন করেন। পরে স্থানীয় যুবকরা তাকে জঙ্গল থেকে খুঁজে বের করে ধরে নিয়ে আসে। পথিমধ্যে কয়েকজন বাধা প্রদান ও বাধা সৃষ্টির চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা তাকে শেষ পর্যন্ত স্থানীয় মোড়ে নিয়ে এসে পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত নজরুল ইসলাম লতিবাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও জামায়াত নেতা হিসেবে পরিচিত।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।