শিক্ষার মান উন্নত করার জন্য যা প্রয়োজন সরকার তা দিতে প্রস্তুত : সাজেদা চৌধুরী

1484994458

দিনবদল নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে।’

শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী এম এন একাডেমি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নত করার জন্য যা যা প্রয়োজন সরকার তা দিতে প্রস্তুত আছে। আমরা উন্নত শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে চাই। সরকার শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন।