রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

ঢাকা

বৃহস্পতিবার

২৭ আগস্ট ২০২৬ ইং

১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পুতিনের পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন তিনি।

 

রুশ দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

 

তারারদেশ নিউজ