বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু, রাষ্ট্রপতির শোক

ঢাকা

শুক্রবার

২ অক্টোবর ২০২৬ ইং

১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

 

শোকবার্তায় রাষ্ট্রপতি

 

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

রাষ্ট্রপতি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

ব্যক্তিগত স্মৃতি স্মরণ

 

শোকবার্তায় রাষ্ট্রপতি তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর মৃত্যুতে নিজের গভীর শোক ও বেদনার কথা জানান রাষ্ট্রপতি।

 

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তৌফিক ইমরোজ খালিদীকে বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

তারারদেশ নিউজ