বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

ঢাকা
বৃহস্পতিবার
৬ আগষ্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংবাদ উপস্থাপক কাজী জেসিন। সরকার এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়েছে।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১)পদে সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

কাজী জেসিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা, সাংবাদিকতা ও টকশো সঞ্চালনার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন, যমুনা টিভি এবং দৈনিক আমার দেশ-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার কারণে বিটিভির আধুনিকায়ন, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং দর্শকসেবা বৃদ্ধিতে তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।