ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

ঢাকা

বুধবার

৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং

১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

 

কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি গঠন বা পরবর্তী সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

তারারদেশ নিউজ