একাধিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী রোববার কক্সবাজার-চট্টগ্রাম যাবেন

ঢাকা

শুক্রবার
৭ আগষ্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ দেশ :

আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুই জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাবেন।

শায়রুল আরও বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের কর্মসূচি শেষ করে ইনশাআল্লাহ রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন।