একযোগে ১২ সাব-রেজিষ্ট্রারকে বদলি

sub-reg20170110172500

এস কে দেব : দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ১২ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। নিবন্ধন পরিদফতরের সুপারিশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশ মোতাবেক বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলি/পুনঃবদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে শংকর চন্দ্র বর্মনকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে নওগাঁর প্রসাদপুর, মৃতুঞ্জয়ী শিকারীকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঝিনাইদহ সদরে, মিজানুর রহমান তালুকদারকে পটুয়াখালীর গলাচিপা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া, শাহীন আলমকে মাদারীপুরের কালকিনি থেকে হবিগঞ্জের চারাভাংগা, মো. নজরুল ইসলাম সরকারকে কক্সবাজারের উখিয়া থেকে টাঙ্গাইল সদর, মো. মাহবুব আলমকে হবিগঞ্জ সদর থেকে গাজীপুরের কালিয়াকৈর, মো. লুৎফর রহমান খানকে হবিগঞ্জের চারাভাঙ্গা থেকে চট্টগ্রামের মিরেশ্বরাই, আনোয়ারুল হাসানকে বগুড়ার সোনাতলা থেকে ময়মনসিংহের ধোবাউড়া, বাদল কৃষ্ণ বিশ্বাসকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দিনাজপুর পার্বতীপুর, মশিউর রহমানকে বরিশালের রহমতপুর থেকে যশোরের ঝিকরগাছা, মো. ফারুক হোসেনকে টাঙ্গাইলের মধুপুর থেকে ময়মনসিংহের ত্রিশাল এবং বুলবুল আহমেদকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বদলি করা হয়েছে।