ইসরোকে অভিনন্দন জানালেন অমিতাভ বচ্চন

amitabh-isro-759_270402

অনলাইন ডেস্ক: মহাকাশে রেকর্ড সংখ্যক ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করায় ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোকে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।

টুইটারে পুত্র অভিষেকের সাথে নাচের ভঙ্গিমায় একটি ছবি পোস্ট করে অমিতাভ লিখেন, ‘অভিনন্দন ইসরো, ১০৪টি স্যাটেলাইট নিক্ষেপনের জন্য। একদিন আমরা চাদেঁও যাব।’

বিগ বি একটু বেশীই উচ্ছস্বিত। তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি টুইট করেছেন এই বিষয়ে। পরের টুইটে তিনি লিখেছেন, ‘ভারতীয় হিসেবে গর্বিত’।

প্রসঙ্গত, টুইটারে অমিতাভ বচ্চন অনেক জনপ্রিয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস