মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি কাল

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ চত্বরে অবস্থান ও অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্রের মাতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং প্রবাসে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি জনগণের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই রাজনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র, দল এবং জিয়া পরিবারকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রয়াত মহাসচিবের অবদানকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে দল ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই কর্মসূচির আহ্বায়ক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, যিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র এবং মানিকগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তিনি বলেন—
“আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানিকগঞ্জ-১ আসনের জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা বিএনপির জন্য ক্ষতিকর হবে।”
তিনি জাতীয় ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উক্ত কর্মসূচি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার স্বার্থে প্রিন্ট, ফটো ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মানিকগঞ্জ-১ আসনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটাবে।




আজ দুপুর ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ!

দিনবদল ডেস্ক: আজ দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মেট্রোরেলের যাত্রীরা।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তই বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ বেলা তিনটার কিছু পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে। কারণ, ক্রেন আসতে হবে। আবার দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে।

আজ বেলা ২টা ১০ মিনিটে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছে।




রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

রাজধানীর স্বামীবাগে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার বিকাল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাড়িটিতে র‍্যাবের সদস্যরা প্রবেশ করে নিশ্চিত হতে পারবে সেখানে কিছু আছে কি না।




কাল লাল কার্ড নিয়ে নামবেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থানকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। তবে আগামীকাল শনিবারের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করবেন তারা।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়ার নেতৃত্বে রামপুরা ব্রিজে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবস্থান নেন। তারা রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশের দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের এই অবস্থানকে কেন্দ্র করে রামপুরা ও হাতিরঝিল থানার পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য।




সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাসে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে ঢাকার সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন তারা।

এসময় আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমি, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল, মাতাব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারি করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২-এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন পড়াশোনা সুযোগ পায়নি। ইতিমধ্যেই তাদের সিলেবাসে ৩০ পারসেন্ট কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ পারসেন্ট কমিয়ে ৩০ পারসেন্ট করার দাবিতে তারা মহাসড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকানীন ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলে প্রায় ৩০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন নটরডেমের শিক্ষার্থীরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিচার না হলে আগামী রবিবার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টা নাগাদ তারা তাদের দাবি জানিয়ে গুলিস্তান ও মতিঝিলের সড়ক ছেড়ে চলে যান। তবে দীর্ঘ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় ওইসব এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।

এদিন বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’-সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এর আগে, বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন।

এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাসেল খান (২৭)। শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া গাড়িটিও জব্দ করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম।




সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, রাজধানীতে শীতের আমেজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে গেলেও স্বাভাবিক মৌসুমী লঘুচাপে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকদিনের গরম ভাব কেটে গেছে। সকালের বৃষ্টির ফলে শীতের আমেজ বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, মেঘলা আবহাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মেঘ কেটে গেলে কয়েকদিন পর রোদেলা ও শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি গুরুত্ব হারাবে।




এসএসসি-দাখিল পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
২৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ
এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার। এই পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

ডিএমপি জানায়, রবিবার সারাদেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।




বাম গণতান্ত্রিক জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

০৮নভেম্বর, ২০২১ ইং,
২৯ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে বাধা দিয়েছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।

পরে নেতারা সেখানে সমাবেশ করে। এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। এদিকে এই কর্মসূচি চলাকালে পল্টন, জিরোপয়েন্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়।




সুবিধা বঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি

২৯অক্টোবর, ২০২১ ইং,
১৯ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ
২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় কচি- কাচার মেলা মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে “সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন ঢাকা ০৫ এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মজিবর রহমান,সহযোগী অধ্যাপক ও ইনচারজ এন আই সি ইউ, মাতুয়াইল আই সি এম এইচ। এই আয়োজন থেকে উনি পেয়েছেন “শ্রেষ্ঠ চিকিৎসক” হিসাবে হিউম্যান রাইটস এওয়ার্ড।

সেরা গায়ক ও সংগীত পরিচালক এওয়ার্ড পেয়েছেন এপাড় বাংলা ওপাড় বাংলার প্রিয় শিল্পী এফ এ সুমন। সফল সমাজসেবক এডভোকেট আমিনুর রহমান, শক্তিশালী সফল সংগঠক ধলপুরের আরিফুর রহমান মাসুম, সেরা কমিশনার দোহার পৌরসভার রকিবুল হাসান রকিব, জনপ্রিয় সংগঠক আলী হোসেন নান্টু, সফল ব্যবসায়ী মাকসুদুর রহমান বাবু, এবং শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তা হিসাবে সম্মাননা পেয়েছেন ন্যাশনাল কনজুমার প্রডাক্ট এর ব্যবস্থানা পরিচালক মোজাম্মেল হোসেন জুয়েল।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সুমন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন এম ইব্রাহিম পাটোয়ারী।
দিনবদল/জাকির