করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৯৪

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে।

একই সময়ে দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৯১৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ।




আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন।

বিশেষ প্রতিনিধি:

চৈত্র সংক্রান্তি আজ অর্থাৎ বাংলা বছরের শেষ দিন । গত বছরের মতো করোনার ভয়াবহতা আর লকডাউনের ফাঁদেই শেষ হলো বাংলা বছরটি। চৈত্র থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত যখন সূর্যের প্রচ- উত্তাপ থাকে তখন তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তির উদ্ভাবন করেছিল।

সনাতনী ধর্ম অনুযায়ী এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতিকে পুণ্যকর্ম বলে মনে করা হয়। তবে চৈত্র সংক্রান্তিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব হলো চড়ক। এর সঙ্গে চলে মেলা। কিন্তু করোনায় এবার তেমন কিছুই হচ্ছে না।

তারপরেও জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনাকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকবে গোটা জাতির। এজন্য আবহমানকাল থেকেই দিনটি পালন হয়ে আসছে। কিন্তু গত বছরের মতো এবারও করোনার কারণে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। তাই পুরোনো বছরকে ঘটা করে বিদায় জানানো যাচ্ছে না।

তবে ঘরে অবস্থান করেই পুরোনো বছরকে বিদায় জানাচ্ছে বাঙালি। প্রত্যাশা করছে-বুধবার শুরু হওয়া নতুন বছর যেন সব ধরনের শঙ্কা, রোগ-শোক, অনিশ্চয়তা থেকে মুক্ত রাখে সবাইকে। আনন্দে ভরে ওঠে বাংলার প্রতিটি ইঞ্চি। পুরোনো বছরের জরাজীর্ণতার সঙ্গে নিপাত যাক মহামারির ঘাতক ভাইরাস, এটাই সবার প্রত্যাশা।




১৪ এপ্রিল থেকে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইটও বন্ধ !

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন শুরু হবে। এ সময় অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও।

রোববার (১১ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে। আগামী ১৪ এপ্রিল ভোর থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। মফিদুর রহমান আরও বলেন, আজ বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে সরকার। এতে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। আজ রোববার (১১ এপ্রিল) শেষ হচ্ছে সাত দিনের লকডাউন। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে কঠোর লকডাউন। কঠোর লকডাউনের আগের দুদিন ১২ ও ১৩ এপ্রিল কী হবে। বেবিচক জানিয়েছে এ দুদিনও বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট তবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে ১২ ও ১৩ এপ্রিল।

বেবিচক সূত্র জানিয়েছে, এই সময়ে যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট (চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স) চলাচল করবে। এছাড়া দেশের ভেতরে ফ্লাইট চলাচল আগামী ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বেবিচক আরও জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।




গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির ইন্তেকাল

গাজীপুর সংবাদদাতা :

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক লাখো কণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রোমান শাহ আলম (৫২) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল (শুক্রবার) রাত ২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, মোঃ রোমান শাহ আলম একজন নির্লোভ, নিরহংকার ও সদাহাস্যজ্জ্বল মানুষ ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরো বলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে মরহুমের অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




দেশে একদিনে করোনায় আরও ৫০ জনের মৃত্যু,রোগী শনাক্ত ৬৮৩০।

দিনবদল ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল নয় হাজার ১৫৫ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৮৩০ জনের। যা এ পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৭৩ জন। ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২২৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ২৮ হাজার ১১৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫০ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুই জন, চল্লিশোর্ধ্ব চার জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ৩২ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম সাত জন, রাজশাহীতে দুই জন, খুলনায় তিন জন এবং সিলেট বিভাগে দুই জনের মৃত্যু হয়।




৯৯৯-এ ফোন করে বিষপান!

দিনবদল ডেস্কঃ

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে পারিবারিক এবং স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে বিষপান করা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জীবন বাঁচিয়েছে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ। ৯৯৯-এ কথা বলার একপর্যায়ে কালেমা পড়ে আল্লাহু আকবর বলে বিষপান করেন তিনি। এরপর একটি চিৎকারের আওয়াজের পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে ৯৯৯-এ একজন ফোন করে জানান, তিনি বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত। তিনি পেশায় একজন গাড়িচালক। বিবাহিত কিন্তু নিঃসন্তান। তার ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। এছাড়াও তার জায়গা-জমির ভাগবাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ চলছে। পরিবারের অন্য সদস্যদের কাছে তিনি ও তার স্ত্রী অপমানের শিকার হচ্ছেন। এ কারণে তিনি আর বেঁচে থাকতে চান না।

আনোয়ার সাত্তার বলেন, কান্নাজড়িত কণ্ঠে ওই ব্যক্তি আরও জানান, তিনি দুই বোতল বিষ কিনে এনেছেন। ৯৯৯-এর কাছে তার মনের কষ্ট জানিয়ে তিনি বিষ পান করবেন।

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে তাকে আশ্বস্ত করা হয় তার সমস্যার আইনি সহায়তা প্রদান করা হবে। এ ধরনের আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে কলারের (ওই ব্যক্তির) ঠিকানা জেনে নেয় পুলিশ। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার ষাইটপাইক্যা গ্রামে।

৯৯৯ কলারের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে নলছিটি থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। থানা থেকেও কলারকে বোঝানো হয় আত্মহত্যা করলে তার কোনো সমস্যার সমাধান হবে না। ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার একপর্যায়ে কালেমা পড়ে আল্লাহু আকবর বলে ওই ব্যক্তি বিষ পান করেন। এরপর একটি চিৎকারের আওয়াজ শোনা যায়, পরে ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর নলছিটি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনহাজ ৯৯৯-কে জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় আত্মহত্যাচেষ্টাকারী ব্যক্তিকে (৩৬) উদ্ধার করে তার আত্মীয়স্বজনের সহায়তায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ব্যক্তিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এরপর আত্মহত্যাচেষ্টাকারী ব্যক্তিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মাসুদ ৯৯৯-কে জানান, ওই ব্যক্তির পাকস্থলী ওয়াস বা পরিষ্কার করা হয়েছে। তার জ্ঞান ফিরেছে, তবে তাকে পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।৯৯৯-এ ফোন করে বিষপান !

দিনবদল ডেস্কঃ

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে পারিবারিক এবং স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে বিষপান করা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জীবন বাঁচিয়েছে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ। ৯৯৯-এ কথা বলার একপর্যায়ে কালেমা পড়ে আল্লাহু আকবর বলে বিষপান করেন তিনি। এরপর একটি চিৎকারের আওয়াজের পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে ৯৯৯-এ একজন ফোন করে জানান, তিনি বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত। তিনি পেশায় একজন গাড়িচালক। বিবাহিত কিন্তু নিঃসন্তান। তার ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। এছাড়াও তার জায়গা-জমির ভাগবাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ চলছে। পরিবারের অন্য সদস্যদের কাছে তিনি ও তার স্ত্রী অপমানের শিকার হচ্ছেন। এ কারণে তিনি আর বেঁচে থাকতে চান না।

আনোয়ার সাত্তার বলেন, কান্নাজড়িত কণ্ঠে ওই ব্যক্তি আরও জানান, তিনি দুই বোতল বিষ কিনে এনেছেন। ৯৯৯-এর কাছে তার মনের কষ্ট জানিয়ে তিনি বিষ পান করবেন।

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে তাকে আশ্বস্ত করা হয় তার সমস্যার আইনি সহায়তা প্রদান করা হবে। এ ধরনের আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে কলারের (ওই ব্যক্তির) ঠিকানা জেনে নেয় পুলিশ। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার ষাইটপাইক্যা গ্রামে।

৯৯৯ কলারের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে নলছিটি থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। থানা থেকেও কলারকে বোঝানো হয় আত্মহত্যা করলে তার কোনো সমস্যার সমাধান হবে না। ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার একপর্যায়ে কালেমা পড়ে আল্লাহু আকবর বলে ওই ব্যক্তি বিষ পান করেন। এরপর একটি চিৎকারের আওয়াজ শোনা যায়, পরে ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর নলছিটি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনহাজ ৯৯৯-কে জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় আত্মহত্যাচেষ্টাকারী ব্যক্তিকে (৩৬) উদ্ধার করে তার আত্মীয়স্বজনের সহায়তায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ব্যক্তিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এরপর আত্মহত্যাচেষ্টাকারী ব্যক্তিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মাসুদ ৯৯৯-কে জানান, ওই ব্যক্তির পাকস্থলী ওয়াস বা পরিষ্কার করা হয়েছে। তার জ্ঞান ফিরেছে, তবে তাকে পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।




২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জন, সনাক্ত ৬৪৬৯ জন।

দিনবদল ডেস্ক :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জন, সনাক্ত ছয় হাজার ৪৬৯ জন। বৃহস্পতিবার ১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় পজিটিভ রিপোর্ট এসেছে ছয় হাজার ৪৬৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। তবে গত বছরের ৮ মার্চের পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ১৫ শতাংশ।

এদিকে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ। এনিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষার্টোর্ধ্ব ৩০ জন।

বিভাগীয় হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহীর দুইজন, খুলনার চারজন, বরিশালের একজন, সিলেটের পাঁচজন এবং রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এদিকে দেশে টানা চারদিন পাঁচ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে সোমবার (২৯ মার্চ) পাঁচ হাজার ১৮১ জন, মঙ্গলবার (৩০ মার্চ) পাঁচ হাজার ৪২ জন এবং বুধবার (৩১ মার্চ) পাঁচ হাজার ৩৫৮ জন রোগী শনাক্ত হয়।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।




জনসংহতি সমিতির আভ্যন্তরীণ বিরোধে একজন খুন

স্থানীয় সংবাদদাতা :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নিজ দলের সহযোদ্ধার হাতে খুন হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) কর্মী বিশ্বমিত্র চাকমা (৩৫)। মঙ্গলবার রাতে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত উপজেলার বাবুপাড়া এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটলেও সকালে জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা জানিয়েছেন, নিহত বিশ্বমিত্র এবং হত্যাকারী সুজন আমাদের কর্মী ছিলেন। কিন্তু সুজন গোপনে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সাথে যে আঁতাত করেছিলেন সেটা আমরা জানতাম না। গত রাতে একসাথে থাকাকালে তিনি (সুজন) বিশ্বমিত্র চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে গিয়ে সন্তু লারমার দলে যোগ দিয়েছেন বলে জেনেছি।

নিহত বিশ্বমিত্র চাকমা সহযোগী সংগঠন যুব সমিতির রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তিনি।

তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিব চাকমা জানিয়েছেন, আমরা এসবের কিছুই জানি না। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জনসংহতি সমিতির আভ্যন্তরীণ বিরোধে একজন মারা যাওয়ার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব।




জনগণের হৃদয় থেকে সরানো যাবে না আমাকে: কাদের মির্জা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, যত ষড়যন্ত্র, চক্রান্ত আপনারা করেন জনগণের হৃদয় থেকে আমাকে কখনো সরাতে পারবেন না।

আজ রোববার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক ওয়ালে ভিডিও বার্তায় মেয়র কাদের মির্জা এ কথা বলেন।

আলা উদ্দিন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়েরকে ষড়যন্ত্র উল্লেখ করে মামলায় তার ছেলে তাশিককে আসামি করার বিষয়ে কাদের মির্জা ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছেলেটা ঢাকায় আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে। তার পরীক্ষা চলছে, সে ঢাকায়। তাকেও এ মামলায় আসামি করা হয়েছে। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। নেত্রী বিষয়টা দেখবেন বলেছেন। কিন্তু আজ তাকেও আসামি করা হয়েছে।’

কাদের মির্জা বলেন, ‘তুমি গোলাপ ভরা ফুলদানি ভেঙে ফেলতে পার, কিন্তু বাতাস থেকে কখনো গোলাপের গন্ধ মুছে ফেলতে পারবে না।’

এর আগে রোববার (১৪ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের শ্রমিক লীগ কর্মী আলা উদ্দিন হত্যার ঘটনায় তার ছোট ভাই এমদাদ হোসেন বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাদের মির্জাসহ ১৬৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।