করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৮৩

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে।

একই সময়ে ৩৫০টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ২২৮টি নমুনা সংগ্রহ এবং ২০হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪২ হাজার ৪০০ জন।

আজ শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও পাঁচ হাজার ৪৭৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ৫৩ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ।




২৪ ঘণ্টায় করোনায় প্রান গেলো আরও ৮৮

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬২ ও নারী ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৩৪৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় তিন হাজার ৬২৯জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৭০৩জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ২২৫জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।




গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৪০১৪

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪৯টি ল্যাবরেটরিতে মোট ২৭ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ।




২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৯৫

শেখ সাজ্জাদ মাহমুদ:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬৮৩ জন। একই সময়ে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও চার হাজার ২৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৩২ হাজার ৬০ জন।

আজ বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৩৫টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য সাত শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৭২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৩৫ হাজার ১৮৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭৭ শতাংশ।




চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার মাছ ছিনতাই !

স্থানীয় প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাঁদা না পেয়ে জেলেদের মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জিয়াউর রহমান (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এ সময় মাছ ছিনতাইয়ে বাধা দিতে গেলে মতিয়ার রহমান (৪৮) নামে এক ইউপি সদস্যকে মারধর করেন ওই ছাত্রলীগ নেতা। পরে স্থানীরা আহত ওই ইউপি সদস্যকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সোমবার (১৯ এপ্রিল) রাতে ভুক্তভোগী জেলে রহমত আলী বাদী হয়ে জিয়াকে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।

এর আগে ১৭ এপ্রিল শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের এলাকার ৩নং ওয়ার্ডের তিস্তা নদীতে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত জিয়াউর রহমান উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকার ২নং ওয়ার্ডের মৃত লিয়াকত আলীর ছেলে। আহত ইউপি সদস্য দোয়ানী পিত্তি ফাটা এলাকার ডা. মো. দবির উদ্দিনের ছেলে এবং উপজেলার গড্ডিমারী ইউপির ৩নং ওয়ার্ড সদস্য।

ভুক্তভোগী ও মামলার বাদী জেলে রহমত আলী উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকার ৩নং ওয়ার্ডের মৃত পাহালি প্রামানিকের ছেলে এবং তিনি দোয়া তিস্তা ব্যারাজ মৎসজীবী সমবায় সমিতির সভাপতি।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় অসহায় গরিব ২২ জন জেলেদের নিয়ে গঠিত দোয়ানী তিস্তা ব্যারাজ মৎস্যজীবী সমবায় সমিতি। সেই সমিতির সভাপতি জেলে রহমত আলীর নেতৃত্বে ব্যারাজের পেছনের তিস্তা নদী থেকে জাল দিয়ে মাছ ধরে বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন সমিতির সকলে।
প্রায় বছর দুই আগ থেকে চাঁদার জন্য জেলেদের নদী থেকে মাছ ধরতে বাধা দিয়ে আসতেছে জিয়া গং। এরই মাঝেই বেশ কয়েকবার চাঁদা টাকা না পেয়ে ঝামেলা করে জোর পূর্বক ২-৩ কেজি বৈরালী মাছ নিয়ে চলে যায়। টাকাতো দেইনা উল্টো ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন

১৯ এপ্রিল সোমবার তিস্তা ব্যারাজ এলাকার ৩নং ওয়ার্ডের তিস্তা নদীতে জাল দিয়ে মাছ ধরছিল জেলেরা। এ সময় জিয়াসহ কয়েকজন সেখানে গিয়ে মাছ ধরতে বাধা দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। এতে রহমত আলীসহ অন্যান্যরা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন।

জিয়া ক্ষিপ্ত হয়ে জেলেদের ধরা ৮শত টাকা মূল্যের বৈরালী মাছ জোর পূর্বক ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে এতে বাধা দেন জেলে রহমত আলী। ফলে জিয়া গং রহমতের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় গড্ডিমারী ইউপি সদস্য মতিয়ার রহমাস এগিয়ে এলে জিয়া ও তার দলবল তাকেও মারধর করেন।

এ বিষয়ে আহত ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, ওই জিয়া প্রায় জেলেদের উপর অবিচার করে। জেলেরা অনেক কষ্টে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তারা দশ হাজার টাকা কই পাবে। উল্টো টাকা ছাড়া মাছ নিয়ে যায়। বাধা দেয়ায় রহমতকে মারধর করে। আমিও বাধা দিতে গিয়ে জিয়ার মারধরের স্বীকার হই। আমি জিয়ার বিচার চাই।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, জিয়া বর্তমান ছাত্রলীগের কেউ না। দোয়ানী শাখা ছাত্রলীগের কমিটির সাবেক সভাপতি। এখন ছাত্রলীগের কোনো পদে বা কমিটিতেই নেই। সে সম্ভবত যুবলীগের রাজনীতি করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




একদিনে করোনায় মৃত্যু আরও ৯১ জনের

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার হাজার ৫৫৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬০টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ৮১১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ২৮ হাজার ১১১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।




২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২১৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

আজ সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৩০০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ।

একই সময়ে দেশের সরকারি-বেসরকারি ২৬০টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়।




লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ

ফিরোজ শাহী :

করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করেছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ১৮ এপ্রিল, রোববার রাত ৮টায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ। প্রস্তাবিত এই লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ারও পরামর্শ দিয়েছে কমিটি। এবং ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার পূর্ব পরিকল্পনা প্রস্তুত রাখারও পরামর্শ দিয়েছে কমিটি।

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। সরকার ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করায় কমিটি সন্তোষ প্রকাশ করে। এতে আরও বলা হয়, ‘বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।’

বিভিন্ন প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে কমিটি বলে, ‘দেশের অর্থনীতি সচল রাখার স্বার্থে শিল্প-কলকারখানা খোলা রাখার বিষয়টি কমিটি উপলব্ধি করে। তবে, বেসরকারি দফতর, ব্যাংক খোলা রাখা, ক্রমবর্ধমানভাবে ব্যক্তিগত গাড়ি চলাচল, ইফতার বাজারে অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় অতিরিক্ত ভিড় লকডাউনের সাফল্যকে অনিশ্চিত করে।’

সে কারণে লকডাউনের সময় স্বাস্থ্যসেবা, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কমিটি। খোলা রাখা যাবে এমন জরুরি সেবার তালিকা প্রকাশেরও অনুরোধ জানিয়েছে কমিটি।

এর ব্যতয় ঘটলে বিরূপ পরিস্থিতির আশংকা প্রকাশ করে কমিটি বলেছে, ‘চলমান লকডাউনে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের চলাচলে বাধা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা ঘটেছে।’ এছাড়া, আবারও উন্মুক্ত স্থানে কাঁচাবাজার বসানোর প্রস্তাব দিয়েছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি।

রোববার করোনাভাইরাসে দেশে সবচেয়ে বেশি ১০২ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ পর্যন্ত এটিই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন। গত ৪ এপ্রিল দৈনিক সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।




টানা তৃতীয় দিনে করোনায় শতাধিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

আজ রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ২৫৭টি ল্যাবরেটরিতে ১৮হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।




২৪ ঘন্টায় প্রথমবার শতাধিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হন ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। মোট পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।