ডঃ রিয়াজের বাবার মৃত্যুতে আ.লীগ নেতৃবৃন্দের গভীর শোক।

ডেস্ক রিপোর্টঃ

সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক ডঃ রিয়াজ উদ্দিন রিয়াজের বাবা হাজী আবুল বাসার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রোববার ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

রিয়াজ উদ্দিন রিয়াজের বাবার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ মহানগর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আবুল বাসার স্ত্রী, ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর চাঁদপুরের মতলব উত্তর থানার লুডুয়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ তার বাবর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।




অভয়নগরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে দুই বোন হাসপাতালে।

অভয়নগর থেকে
মিঠুন দত্ত:

হিদিয়া গ্রামে জমিজমা নিয়ে বিবাদে প্রতিপক্ষের হাতুড়ি, হাসুয়া ও লাঠির আঘাতে মৃত উকিল মোল্যার মেয়ে রিক্তা বেগম (২৭) ও শরিফা বেগমকে(৪৮) মারাত্মক যখম হয়েছেন।

বুধবার দুপুরে এ হামলর ঘটানা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির রহমান শুভ দিনবদল নিউজ সংবাদদাতাকে জানান, হাতুড়ি, হাসুয়া দিয়ে পিটিয়ে ও পা দিয়ে পিষে রিক্তা ও শরীফাকে মারাত্মক যখম করা হয়েছে। তিনি বলেন, রোগীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ির আঘাত ও বুকে পা দিয়ে পিষে আঘাত করা হয়েছে। পা দিয়ে আঘাত করায় অনুমান করা হচ্ছে বুকের হাড় ভেঙ্গে গেছে।

আহত দুই বোনের অবস্থা আশংকা জনক। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে স্থানীয় সভা শেখের ছেলে মোশারফ হোসেন ও মৃত উকিল মোল্যার ওয়ারেশদের মধ্যে দীর্ঘ্য দিন ধরে বিবাদ চলে আসছে। ঘটনার দিন উকিল মেল্যার ওয়ারিশদের দখলে থাকা নারকেল গাছ থেকে মোশারফ হোসেন তার পক্ষের লোকজন নিয়ে জোর পূর্বক নারকেল পাড়ছিলো। এ সময়ে রিক্তা ও শরীফা বাঁধা দিতে গেলে মোশারফ হোসেনের লোকজন হাতুড়ি, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষকে হামলা করে।

হামলার সময়, তাদের হাতুড়ি, হাসুয়া ও লাঠির আঘাতে রিক্তা বেগম ও শরীফা বেগম মারাত্মক যখম হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। এ ঘটনায় আহতের ভাই মোহাম্মদ আজিজুর রহমান মোল্যা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৮ তারিখ: ২৬/৫/২১।

থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, হিদিয়া গ্রামে নারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতাররের চেষ্টা চলচ্ছে।




ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তার পদায়ন

দিনবদাল ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৭ মে, ২০২১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।




লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন ।

শাহ্‌ মুবিদ খানশূর:

বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি। আজ বুধবার (৫ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তাঁরা।

করোনা মহামারি ও দীর্ঘদিনের অস্থিতিশীলতার কারণে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে আটকে পড়েন এসব বাংলাদেশি। একপর্যায়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে তাঁদেরকে।

৪মে মঙ্গলবার, ১৬০ বাংলাদেশিকে নিয়ে লিবিয়ার বেনগাজি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় আইওএম এর চার্টার্ড করা বুরাক এয়ারের একটি ফ্লাইট। ফ্লাইটটি ৫মে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে আনা হয়েছে।

দেশে পৌঁছার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। তাঁরা সবাই স্বেচ্ছায় দেশে ফেরত এসেছেন। তাঁদের মধ্যে ৯ জন অসুস্থ এবং ৭ জন হেপাটাইটিস বি-তে আক্রান্ত হওয়ায় লিবিয়ার সফর জেলে আটক ছিলেন।

এছাড়া ফিরে আসা অভিবাসীদের একটি বড় অংশ দীর্ঘ ৭-৮ বছর ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন। কেউ কেউ ১০-১২ বছরও ছিলেন। তবে লিবিয়ার বিরাজমান পরিস্থিতি, পর্যাপ্ত কাজের সুযোগ সুবিধা এবং লিবীয় মুদ্রার অবমূল্যায়নসহ বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির বিবেচনায় তাঁরা দীর্ঘদিন ধরে দেশে ফেরত আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু লিবিয়া থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় তাঁরা দেশে ফিরতে পারছিলেন না।

এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইওএম এর সহায়তায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। করোনা পরিস্থিতিতে লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের আইওএম-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনার জন্য পরিচালিত এটি নবম ফ্লাইট। এসব ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৩৭৯ জন অভিবাসীকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।




গত ২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু, শনাক্ত ২১৭৭

শেখ সাজ্জাদ মাহমুদ:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৫০ জনে। একই সময়ে দেশের ৪১৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত দুই হাজার ১৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৫৯ হাজার ১৩২ জন।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৩২৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৮১ হাজার ৪২৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ।




করোনায় একদিনে প্রাণ গেলো আরও ৮৮

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৪২৮টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনর নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।




আবারও বাড়তে পারে লকডাউন

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ মে। এরপর ঈদ পর্যন্ত মাত্র তিনটি কর্মদিবস পাওয়া যাবে। তাই প্রশ্ন উঠেছে- এই পরিস্থিতিতে কী লকডাউনের মেয়াদ আরও বাড়বে নাকি বিধিনিষেধ শিথিল করে দেয়া হবে।

বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদের আগে তিনটি কর্মদিবস থাকলে কিছুটা শিথিল করে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে ৫ মে’র আগে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে ৬ (বৃহস্পতিবার), ৯ (রোববার) ও ১১ মে (মঙ্গলবার)। এর মধ্যে ৭ ও ৮ মে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এরপর ১০ মে (সোমবার) হচ্ছে শবে কদরের ছুটি।

আগামী ১২ মে (বুধবার) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মে’ও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মে’ও (শনিবার) ছুটি থাকবে।

লকডাউনের বর্তমান মেয়াদ শেষে ঈদের আগে তিনটি কর্মদিবস পাওয়া যাবে। সেক্ষেত্রে লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে- জানতে চাইলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ের ওপর আমাদের চিন্তা-ভাবনা চলছে যে, আমরা কী করব।’

তিনি বলেন, ‘৫ তারিখের পর বিধিনিষেধের কী হবে সেটা এখনো চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে। আমরা ৫ তারিখের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেব।’

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ঈদের আগে তিনটি কর্মদিবস থাকায় লকডাউন তুলে দেয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ১৫ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়তে পারে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেয়া হতে পারে। তবে যাই হোক সেই সিদ্ধান্ত ৫ মে’র আগেই মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত হবে।’




২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৭৭ জনের

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৫৪ হাজার ৬১৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

আজ বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৪৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৩৯২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭২ হাজার ৩১৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৯ শতাংশ।




২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৮ জনের মৃত্যু

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জন। একই সময়ে ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৩১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৬৬ হাজার ৯২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।




পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করলেন সমাজসেবক মোস্তফা কামাল পাশা তাপস

সুমন চৌধুরী :

২৪ এপ্রিল শনিবার রমনা থানাধীন মালিবাগের মৌচাক মার্কেট প্রাঙ্গণে বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লকডাউনের এই কঠিন সময়ে বিভিন্ন শ্রেণীপেশার দুস্থ অসহায় মানুষদের মাঝে ইফতারি বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কামাল পাশা।

ঢাকার সুপরিচিত মৌচাক মার্কেটের অন্যতম প্রতিষ্ঠাতা আশরাফ কামাল পাশা স্বপনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ইফতারি বিতরণ করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষদের একবেলা মোরগ পোলাও খাওয়াতে খুব কাছের বন্ধুদের সহযোগিতায় ১ হাজার মানুষের জন্য এই ইফতারির আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কামাল পাশা তাপস। পরে ১৪ এপ্রিল তা গরীব দুঃখীদের মাঝে এই করোনাকালীন সময়ে বন্ধুদের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে খাবার বিতরণ করেন তিনি।

তার আগে বিভিন্ন মসজিদে তার বড় ভাই আশরাফ কামাল পাশা স্বপনের জন্য মুসল্লীদের সাথে নিয়ে মহান আল্লাহ রাব্বিল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন। মহতি এই আয়োজনটি আলোকিত করে উপস্থিত ছিলেন এই পরিবারের শুভাশিষ মৌচাক মার্কেটের অন্যতম পরিচালক জনাব মোতাহার হোসেন, লকডাউনের এই দুঃসময়ের খেটে খাওয়া গরীব দুঃখী অসহায় এই মানুষদের নিজ হাতে খাবার তুলে দিতে মোস্তফা কামাল পাশা তাপসের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন ডিসিসির ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র।

আরো উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বাচসাস সদস্য সুমন চৌধুরী, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি দেওয়ান আলিমুদ্দিন শিশির, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনির হোসেন সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, মাহবুব কামাল সুজা, জ্যামি, মোঃ রুবেল,কাজী রুবেল, নিবীড় পাঠান, হেলাল, আলাল, রাজু, মিশন, হীরা, লাবন’সহ অনেক বন্ধুগন।

আয়োজকদের মধ্যে একজন মাহবুব কামাল সুজা জানান মহামারী করোনার এই দুঃসময়ে আমাদের বন্ধু আমাদের গৌরব মৌচাক মার্কেটের অন্যতম পরিচালক মোস্তফা কামাল পাশা তাপস তার বড় ভাইয়ের ৫ম মৃত্যু বারষিকীর এই দিনের উসিলায় গরীব দুঃখী অসহায়দের একবেলা ভালো ইফতারি খাওয়ানোর এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।