গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২৮ জনের মৃত্যু

শেখ সাজ্জাদ সদয়ঃ
২৫ জুলাই রোববার,২০২১।

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ২৭৪ জনে। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ১১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।

২৫ জুলাই রোববার, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ ও ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ২২৮ জনের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১০৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭৪, বেসরকারি হাসপাতালে ৪০ এবং বাড়িতে ১৪ জন মারা যান। শূন্য থেকে দশ বছরের কম বয়সী একজন, দশোর্ধ্ব ২ জন, বিশোর্ধ্ব ৮ জন, ত্রিশোর্ধ্ব ২২ জন, চল্লিশোর্ধ্ব ৩৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৫০ জন, ষাটোর্ধ্ব ৭০ জন, সত্তোরোর্ধ্ব ৩৩ জন, আশির্ধ্ব ৬ জন এবং নব্বই বছরের বেশি ২ জন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, মৃত ২২৮ জনের মধ্যে ঢাকায় ৬৯, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২১, খুলনায় ৫০, বরিশালে ৬, সিলেটে ১১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১৫ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০হাজার ৫৮৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ।




১৫ জুলাই থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত,১৪ জুলাই অগ্রিম টিকেট ইস্যু।

ডেস্ক রিপোর্টঃ

১৫ জুলাই বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব ট্রেন যাত্রী পরিবহন করবে।

এক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই ঈদযাত্রার সকল টিকিট ১৪ জুলাই বুধবার, সকাল ৮টা থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

১৩ জুলাই মঙ্গলবার, রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতীত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন অর্ধেক আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে।’




কাল থেকে শুরু হচ্ছে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল ।

ডেস্ক রিপোর্টঃ

১৫ জুলাই বৃহস্পতিবার থেকে দেশের সকল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সুবিধার্থে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ যেসব রুটে ফ্লাইট পরিচালিত হবে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, সিলেটে ২টি, রাজশাহীতে ১টি এবং বরিশালে ১টি করে ফ্লাইট চলাচল করবে।

১৩ জুলাই মঙ্গলবার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসাধারণ বিমানের যে কোনো সেলস্ অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েব সাইট, মোবাইল অ্যাপে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা এএমই এক্স কার্ডের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

বিস্তারিত তথ্য জানতে বিমান ওয়েব সাইট: িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স দেখুন অথবা কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।




সারাদেশে আরও ২৩০ জনের প্রাণ কেড়ে নিলো মহামারী করোনা।

শেখ সাজ্জাদ সদয়ঃ

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।

১১ জুলাই রোববার , স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৮৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৬১৩টি ল্যাবরেটরিতে ৩৯ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ ও ৪০ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৬২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

তাদের মধ্যে পুরুষ ১৩৩ ও নারী ৯৭ জন। মৃত ২৩০ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬৯, বেসরকারি হাসপাতালে ৪২ এবং বাসায় ১৯ জনের মৃত্যু হয়।

মৃত ২৩০ জনের মধ্যে বয়স হিসাবে বিশোর্ধ্ব ৭, ত্রিশোর্ধ্ব ১৯, চল্লিশোর্ধ্ব ৪২, পঞ্চাশোর্ধ্ব ৫১ এবং ষাটোর্ধ্ব ১১১ জন মারা যান।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় ৫৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ২৬, খুলনায় ৬৬, বরিশালে ৮, সিলেটে ৮, রংপুরে ২২ এবং ময়মনসিংহ বিভাগে ৫ জনের মৃত্যু হয়




বিলে মাছ ধরার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিঠুন দত্ত,
অভয়নগর,যশোর :

যশোরের অভয়নগর উপজেলার বনগ্রামে বজ্রপাতে সোহরাব হোসেন বিশ্বাস নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারটার দিকে বড়শি দিয়ে বিলে মাছ ধরার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যাক্তির নাম সোহরাব হেসেন বিশ্বাস(৫৪)। তিনি উপজেলার বনগ্রামের অহেদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।

মৃতের চাচাতোভাই মোঃ আজিজুল হক জানান, ভাই সোহরাব হোসেন বিশ্বাস গতকাল সকালে বাড়ির পাশে ধলেরবিলে বড়শি দিয়ে মাছ ধরতে যায়।সকাল থেকেই থেমে বৃষ্টি হচ্ছিল। বেলা এগারটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে সে মারা যায়। এর কিছুক্ষণপর কয়েকজন মাছশিকারী বাড়িতে খবর দিলে তারা বিলে গিয়ে ঘেরের পাড়ে পানির মধ্য থেকে সোহরাবের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমার ইউনিয়নের বনগ্রামের কৃষক সোহরাব হোসেন বিশ্বাস ধলেরবিলে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আজ(গতকাল) বেলা ১১টার দিকে মারা গেছেন।’




করোনা পজেটিভ নিয়ে কলেজের অধ্যক্ষের মৌখিক পরীক্ষা পরিদর্শন

মিঠুন দত্ত:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান শনিবার করোনা পজেটিভ নিয়ে কলেজে অনার্স পরীক্ষার মৌখিক বোর্ডে উপস্থিত হলেন। সেখানে তিনি প্রায় দেড় ঘন্টা অবস্থান করে বাড়ি ফেরেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, অধ্যক্ষ রবিউল হাসান তার ভাইয়ের পরিবার করোনায় আক্রান্ত হলে গত ১২ জুন তিনি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভাইয়ের মেয়ের করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসেন। এ সময়ে সন্দহ বশত অধ্যক্ষ তার নমুনা পরীক্ষার জন্য দ্রুত পরীক্ষা সেন্টারে পাঠায়। ওই দিন তার নমুনায় করোনা পজেটিভ ধরা পড়ে। এর পর তিনি তার ফেসবুক আইডি তে তার করোনা পজেটিভ ধরা পড়েছে বলে প্রচার করতে থাকেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভি বলেন, তার নমুনায় করোনা পজেটিভ ধরা পড়ার পর হোম কোয়ারেনটাইনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। সেই মোতাবেক তিন চিকিৎসা নিচ্ছেন । আজ শনিবার তিনি বিশেষ কাজে কলেজে গিয়েছিলেন শুনালাম। আমি তাকে কোয়ারেনইটাইন থেকে বের হতে নিষেধ করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তাকে কোয়ারেনটাই থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অধ্যক্ষ রবিউল হাসান বলেন, আমি সুস্থ ছিলাম। গত ১২ তারিখে আমার ভাইয়ের মেয়ের নমুনা দেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলাম। তখন সন্দেহ বশত আমার নমুনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলে তারা দ্রুত পরীক্ষা সেন্টারের মাধ্যমে আমাকে জানায় আমার নমুনায় পজেটিভ ধরা পড়েছে। আমি সব সময় সুস্থ্য আছি। আজ শনিবার আমার কলেজে অনার্স পরীক্ষার একটি ভাইবা বোর্ড ছিলো। সেখানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না তা দেখতে যেয়ে বৃষ্টিতে আটকা পড়ি। তাই প্রায় দেড় ঘন্টা কলেজে অবস্থান করতে হয়েছে।




অভয়নগরে আইন শৃঙ্খলা সভায় করোনা পরিস্থিতিই প্রাধান্য

অভয়নগর থেকে মিঠুন দত্ত :

করোনা পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে অভয়নগর উপজেলায় চলমান লকডাউন বাস্তবায়ন করার উদ্যোগ আইন শৃঙ্খলা পরিষদের সভা অনুষ্ঠিত হয় । ১৪ জুন সোমবার, উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ক্রমবর্ধমান হারে অভয়নগরে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় চলমান কঠোর লকডাউন সফল করার জন্য এলাকার সকল কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও রাজনীতিকদের আহবান করা হয়।

এছাড়া এলাকায় মাদক ও কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধিদের আহবান করা হয়।

উক্ত সভায় মতামত পেশ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভ’মি, নারায়ন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, থানার নবাগত অফিসার ইনচার্য মো: শামীম হাসান. নওয়াপাড়া পৌরসভঅর প্যানেল মেয়র মিজানুর রহমান, নওয়াপাড়া হাইওয়ে থানার প্রতিনিধি মো: আব্দুলাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, মোহাম্মদ আলী, খান এ কামাল প্রমুখ।




৮ দফা দাবিতে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

১১ জুন, রোজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম।

২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতা প্রদানে বরাদ্দ অর্ন্তভুক্ত করা, স্থায়ী পে কমিশিন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ৯ম পে স্কেল ঘোষণা , এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্বেল-সিলেকশন গ্রেড পুণর্বহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুনঃনির্ধারণ সহ ৮ দফা দাবীতে আগামী ১৮ জুন ২০২১ খ্রিঃ এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। সাংবাদিক সম্মেলনে ৮ দফা দাবী সমূহ তুলে ধরা হয়। স্থায়ী পে কমিশিন গঠন করে ৯ম পে স্কেল ঘোষনার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ গ্রেড অনুযায়ী বেতন অর্ন্তবর্তীকালীন সময় যৌক্তিক পরিমানে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে, সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করে ব্লক পোষ্ট নিয়মিতকরণ করতে হবে, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পুনঃবহাল সহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে, সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাহিরে সকল দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হবে, নি¤œ বেতন ভোগীদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে ও বিদ্যমান গ্রাচুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% পুনঃনির্ধারণ সহ পেনশন গ্রাচুইটির হার ১ টাকা থেকে ৫০০ টাকা করতে হবে। কাজের ধরণ অনুযায়ী পদের নাম ও গ্রেড একীভূত করতে হবে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের কর্মচারিদের বিদ্যমান উর্দ্ধোগতিতে বাজারে নুন আনতে পান্তা ফুরায় তাই “১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম” সরকারের কর্মকতা ১১-২০ গ্রেডের সকল সরকারি চাকুরীজীবীদের বিদ্যমান বেতন বৈষমম্য পদ-পদবী, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, বিদ্যমান বিভিন্ন ভাতা বাজারব্যবস্থার সাথে অসংগতি সহ কর্মচারীদের ন্যায়্য সকল দাবি সমাধানে গত প্রায় দুই বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করে আসছে।

এসকল দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে গত ০৬/০৯/২০১৯ , ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে এবং ১৬/১০/২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী কর্তক গঠিত জাতীয় বেতন বৈষশ্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির সদস্যদের দপ্তরে স্মারক লিপি প্রদান করেন। পরবর্তীতে এখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য ও সংসদের বিভিন্ন মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সহ প্রায় ১২০ জনের অধিক সংসদ সদস্য মহোদয়েকে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন। একই বিষয়ের উপর গত ২৪/০১/২০২০ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে স্মরণকালের সর্ববৃহৎ এক মাননববন্ধন কর্মসূচি পালন করা হয়।

১১-২০ ফোরামের দাবির স্বপক্ষে মহামান্য রাষ্ট্রপতির ভাষনের উপর জাতীয় সংসদের প্রদত্ত বক্তব্যে ১১-২০ ফোরামের ৮ দফা দাবী যৌক্তিক বলে মাননীয় বিরোধী দলীয় উপ-নেতা মোঃ জি.এম কাদের ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ আরও সরকার ও বিরোধী দলীয় ৫ জন সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৮ দফা দাবী সমূহ সংসদে উত্থাপন করেন। তাছাড়া বিভিন্ন সময় এমনকি ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষনার পূর্বেও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, মন্ত্রীপরিষদ সচিব, অর্থ সচিব ও জনপ্রশাসন সচিব সহ সরকারের উর্দ্ধোতন কর্মকর্তাদের বরাবর ৮ দফা দাবি সমূহ বাস্তবায়নে একাধিক বার আবেদন জানানো হয়। কিন্তু অদ্যবদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। দাবী না মানলে এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী ১৮ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে পূনরায় মানববন্ধন কর্মসূচি পালন করার কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।




ঢাকা-১৪ আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন লায়ন আলহাজ্ব মুহাম্মদ আজিজুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির সভানেত্রীর কার্যালয় থেকে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একজন মানুষ।

মুহাম্মদ আজিজুল ইসলাম ১৯৮৩ সালে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি একই ইউনিয়নে যুবলীগের সভাপতি ও সাভার থানা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৮৫ সালে। ১৯৮৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মুহাম্মদ আজিজুল ইসলাম বাংলাদেশ ল-স্টুডেন্ট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এবং সেন্ট্রাল ল কলেজ ছাত্র সংসদের জিএস এর দায়িত্ব পালন করেন। শত বাধা বিপত্তি ও প্রতিকুলতার মধ্যেও তিনি তার আদর্শ থেকে সড়ে দাড়াননি।

বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তাবিত দারুস-সালাম থানা কমিটির তিনি সহ-সভাপতি। সাভার থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

দলীয় মনোনয়নপত্র জমা শেষে মুহাম্মদ আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি তৃণমূল পর্যায় থেকে ৩৬ বছর আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমার পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আশাকরি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক কর্মজীবন বিবেচনা করে আমাকে ঢাকা-১৪ আসনে মনোনয়ন দিবেন।




যশোরের অভয়নগরে অস্ত্র দেখিয়ে ভাড়াটিয়াকে ধর্ষণ

আঞ্চলিক প্রতিনিধি:

যশোরের অভয়নগরে ধারালো অস্ত্র দেখিয়ে ৩০ বছর বয়সি দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ জুন বৃহস্পতিবার, ভোররাতে উপজেলার মশরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। মশরহাটি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে বিটু আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া ছিলেন ধর্ষণের শিকার ওই নারী। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযোগ সূত্র ও ধর্ষিতা নারী জানান, কয়েক বছর পূর্বে তার স্বামী দুই সন্তান ও তাকে ফেলে রেখে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে একাই ওই বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন বৃহস্পতিবার ফজরের নামাজের পর বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে মাংস কাটা ধারালো চাপট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি করলে বিটু তাকে ও তার দুই কন্যা সন্তানকে হত্যা করবে বলে হুমকিও দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ধর্ষক বিটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

তবে বিটু আহম্মেদ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাড়ির ভাড়াটিয়া ওই নারী আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করেছেন। এ ঘটনার সাথে আমি জড়িত নয়। আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে।’

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন আছে। মেডিক্যালের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।