পুলিশের কারও কারও বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতার তথ্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
IMG_20260926_184122_153
image_pdfimage_print

ঢাকা

শনিবার

২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং

১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

পুলিশের কিছু সদস্য গোপনে ‘ফ্যাসিবাদী শক্তিকে’ সংবাদ বা অন্যভাবে সহযোগিতা করছেন বলে তথ্য রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

দায়িত্বে অবহেলায় ব্যবস্থা

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালনে ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার ঘটনাও রয়েছে। এসব বিষয়ে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিজেদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

তাঁর বক্তব্য অনুযায়ী, শুধু বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার মধ্যেই বিষয়গুলো সীমাবদ্ধ থাকবে না। কোনো অপরাধ সংঘটিত হলে এর সঙ্গে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে।

 

জনবান্ধব পুলিশের ওপর গুরুত্ব

 

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এমন পুলিশ চায়, যারা জনবান্ধব এবং মানুষের প্রত্যাশা বুঝে দায়িত্ব পালন করবে। কোনো কর্মকর্তা এমন আচরণ করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক বলে মনে হতে পারে।

 

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

 

৯৮ জন পেলেন বিপিএম ও পিপিএম পদক

 

পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৯৮ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *