রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি

0
file_00000000dd2882119d0d10d0f368297e
image_pdfimage_print

ঢাকা

২০আগস্ট ২০২৬ইং
০৫ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,
মাহমুদ নয়ন | তারারদেশ নিউজ :

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটি হয়নি। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানিত হতো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তারা তা করছে না।
তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যেই তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন। তবে বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, বিএনপি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে। রাষ্ট্রপতি নির্বাচনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রক্রিয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করতে গণতান্ত্রিক সংস্কার দ্রুত বাস্তবায়নের প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *