বিগবাজেটে নির্মিত আইটেমসং ‘পাত্রী চাই’, বিয়েবাড়ির অনুষ্ঠানে হবে প্রধান আকর্ষণ!
ঢাকা | সোমবার
১৭ আগষ্ট ২০২৬ ইং | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,
মাহমুদ নয়ন | তারারদেশ নিউজঃ
এই প্রজন্মের আলোচিত গীতিকার ও সুরকার শিমুল মাহমুদের লেখা ও সুরে আসছে নতুন কমেডি গান ‘পাত্রী চাই’। শালা-দুলাভাইয়ের মজার সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত গানটির ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পলি, চিত্রনায়ক রাসেল ও গীতিকার শিমুল মাহমুদ। নির্মাতাদের দাবি, গানটির শুটিং অতন্ত্য ব্যয়বহুল!
গানটির প্রযোজনা সংস্থা তারারদেশ লিমিটেড। ইতোমধ্যে প্রকাশিত গানটির পোস্টার ও প্রচারণা ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গানটি মুক্তির পর বিশেষ করে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানে এটি দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা পলি বলেন, “‘পাত্রী চাই’ একটি চমৎকার ফানি গান। গানটির গল্প, আয়োজন ও উপস্থাপনায় দর্শকদের জন্য রয়েছে বড় ধরনের চমক। আশা করছি, দর্শক গানটি উপভোগ করবেন।”
চিত্রনায়ক রাসেল বলেন, ২০২৬ সালে এ পর্যন্ত তার ২০টির বেশি গানে কাজ করা হয়েছে। তবে ‘পাত্রী চাই’ গানটির শুটিং ছিল অন্যগুলোর তুলনায় বড় আয়োজনের এবং ব্যয়বহুল। তার ভাষায়, “গানটি মুক্তির পর প্রতিটি বিয়ে বাড়ির অনুষ্ঠান আয়োজনের প্রধান গানগুলোর একটি হবে—এমনটাই আমি আশাবাদী।”
‘পাত্রী চাই’ গানের গীতিকার ও সুরকার শিমুল মাহমুদ। তিনি তারারদেশ লিমিটেডের কর্ণধার এবং একজন সৌখিন সংস্কৃতিকর্মী। বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান। গানটিতে তার বিশেষ চরিত্রে অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানটির ক্রিয়েটিভ ডিরেক্টর বোরহান বাবু।
গানটির ভিডিও কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। ভিডিও পরিচালনায় ছিলেন রিদম খান শাহীন। পাশাপাশি গানটির বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা মেহজাবিন ও সাবিহা।
গানটির সংগীতায়োজন, চিত্রগ্রহণ, সম্পাদনা ও রঙ সংশোধনসহ নির্মাণের বিভিন্ন পর্যায়ে পেশাদার একটি টিম কাজ করেছে। নির্মাতা দলের প্রত্যাশা, হাস্যরস, পারিবারিক আবহ এবং বিয়ের অনুষ্ঠানের উপযোগী বিনোদনধর্মী পরিবেশনার কারণে ‘পাত্রী চাই’ দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাবে।
তারারদেশ লিমিটেডের প্রযোজনায় নির্মিত ‘পাত্রী চাই’ গানটি শিগগিরই তারারদেশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশের কথা রয়েছে। গানটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা মনে করছেন, মুক্তির পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলতে পারে।


