ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী: জাতীয় প্রেসক্লাবে ন্যাপ (ভাসানী)’র আলোচনা সভা

0
WhatsApp Image 2026-05-16 at 12.49.52 PM
image_pdfimage_print

শতাব্দীর মহানায়ক, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কর্তৃক ১৯৭৬ সালের ১৬ই মে পরিচালিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের গৌরবময় স্মৃতি রক্ষার্থে ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)-এর উদ্যোগে এই স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার চিকিৎসক ও গবেষক অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ার। তিনি বলেন ১৯৭৬ সালের এই দিনে মরণফাঁদ ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মজলুম জননেতা মাওলানা ভাসানী যে ঐতিহাসিক লং মার্চের ডাক দিয়েছিলেন, তা ছিল এ দেশের ইতিহাসের এক অনন্য মাইলফলক। সেই গৌরবময় আন্দোলন আজও আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রেরণা জোগায়।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল হক ভূঁইয়া আল ওসমানী, ইসলামী সমাজতান্ত্রিক দলের সভাপতি মোঃ তালেবুল ইসলাম, সুমি আক্তার শিল্পী, বাংলাদেশ ন্যাপ-এর সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভূঁইয়া, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ভানু, বিএম এরশাদ, এস আই জনি, নারী নেত্রী এলিজা রহমান, নকিবুল ইসলাম নকিব প্রমুখ।
সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা মাওলানা ভাসানীর দূরদর্শী নেতৃত্ব এবং ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। বর্তমান প্রেক্ষাপটে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে মজলুম জননেতা মওলানা ভাসানীকে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে সংবিধানে অন্তর্ভূক্ত করার দাবি জানাই। মওলানা ভাসানী দীর্ঘ ৮০ বছরের রাজনৈতিক ভূমিকা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার জন্য আপনার নৈতিক দায়িত্ব।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *