‎সিংগাইরে হঠাৎ এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন

0
WhatsApp-Image-2026-04-22-at-1.58.30-PM-600x337
image_pdfimage_print

‎মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি।গত ‎মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান।
‎এই পরিদর্শনে কোনো পূর্ব ঘোষণা ছিল না এবং শিক্ষামন্ত্রীর সফরে প্রচলিত প্রটোকলও অনুসরণ করা হয়নি। এমনকি সরকারি গাড়ির পতাকাও আড়াল করা ছিল।
‎জয়মন্টপ কেন্দ্রে গিয়ে তিনি দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে তিনি সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রায় ১০ মিনিট অবস্থান করে ৬টি কক্ষ ঘুরে দেখেন।
‎পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও খায়রুন্নাহার, এসিল্যান্ড মো. হাবেল উদ্দিন, থানার ওসি মাজহারুল ইসলাম এবং কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *