১০ বছর পর পরিবারের সঙ্গে ঈদ করছেন বেগম জিয়া

0
khaleda poribar
image_pdfimage_print

রোববার,
১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ,
৩০ মার্চ ২০২৫ ইং,

আল হারুন রাফি –

দীর্ঘ প্রায় এক দশক পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেষবার লন্ডনে খালেদা যখন ঈদ উদযাপন করেছিলেন তখন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানেরা সঙ্গে ছিলেন । ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানরাও।

৩০ মার্চ রোববার,এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ দিন দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে্র জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি (খালেদা জিয়া) লন্ডনে বেটার আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। ফ্যামিলির সঙ্গে প্রায় দশ বছর পরে উনি ঈদ উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া কবে আসবেন এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’

খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানায় থাকতে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারাগারে তাকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না। একবারের জন্য বলবেন না।”

ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিল সেটা ছিল স্যাঁতস্যাঁতে, সব দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিল। ইঁদুর দৌড়াদৌড়ি করতো-এরকম অবস্থা ফেস করেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *