বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২১ লাখ ৬৭ হাজার

0
দিনবদল-covid19
image_pdfimage_print

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ১০ কোটি আট লাখ ২৫ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। এতে মারা গেছেন ২১ লাখ ৬৭ হাজার ১৮ জন আর সুস্থ হয়েছেন সাত কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৪৫৯ জন মানুষ।

আজ ২৭ জানুয়ারি বুধবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ৪৫২ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৪১৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬ লাখ ৯০ হাজার ২৭৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭৫১ জন আর সুস্থ হয়েছেনে এক কোটি ৩ লাখ ৫৮ হাজার ৩২৮ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৮৯ লাখ ৩৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ৯১৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৯৮ হাজার ৬৫৫ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *