বিটিভিতে অভ্যুত্থানের নামে সেনা হত্যাকান্ড নিয়ে তথ্যচিত্র‘নাটের গুরু’

0
biman-dinbodal-2101181056
image_pdfimage_print

দিনবদল ডেস্ক:

১৯৭৭ সালে পৃথিবীর ইতিহাসে আরও একটা নৃশংস আর ব্যাপক হত্যাকা- সংঘটিত হয় বাংলাদেশে। সে সময় বিমানবাহিনীতে তথাকথিত বা রহস্যময় অভ্যুত্থানের নামে অসংখ্য সৈনিককে নির্বিচারে হত্যা করা হয়।

একজন পিতা হারান তার প্রিয় সন্তান। অসহায় মা দেখতেও পায় না তার বুকের মানিকের মৃতদেহ। স্ত্রী হারায় প্রিয়তম সঙ্গী। আর সে সময়ের শিশু কিংবা অনাগত সন্তান আজও বয়ে বেড়াচ্ছে বুকের ভেতর জমা চিরস্থায়ী ক্ষত, যন্ত্রণা আর রাষ্ট্রদ্রোহীর সন্তানের তকমা নিয়ে। সেই ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাটের গুরু’ প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।সেই সব লোমহর্ষক হত্যাকা-ের কাহিনি শুনলে শরীর মন আজও শিউরে ওঠে। সে সময়ের অনেক ঘটনা আজও অজানা। ‘নাটের গুরু’ নামে ধারাবাহিক তথ্যচিত্রে এসব হত্যাকা-ের কাহিনি তুলে আনা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এ তথ্যচিত্র। তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য তথাকথিত অভ্যুত্থান আর প্রহসনমূলক বিচারের নামে অগণিত নিরীহ সৈনিকদের হত্যা করে। নবগঠিত একটা বাহিনীকে ধ্বংসের পথে নিয়ে যায়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *